বুধবার

২০ মে, ২০২৬ ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শেকৃবিতে ছাত্রদল সম্পাদকে অবাঞ্চিত ঘোষণা

 শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৫ ১১:৫৯

আপডেট: ৩ মার্চ, ২০২৫ ১২:০০

শেয়ার

শেকৃবিতে ছাত্রদল সম্পাদকে অবাঞ্চিত ঘোষণা
ছাত্রদল সম্পাদকে অবাঞ্চিত ঘোষণা।ছবি : বাংলা এডিশন
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিছু শিক্ষার্থী শাখা ছাত্রদল সম্পাদক আলমগীর কবির এবং তার অনুসারীদের অবাঞ্চিত ঘোষণা করেছে।
রবিবার (২ মার্চ) রাত ১০টার সময় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেইটে তার কুশপুত্তলিকা পোড়ানোর মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

বিজয় ২৪ হলের ক্যান্টিন সংক্রান্ত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা দুই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়, যা দ্রুত পুরো হলে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে উক্ত হলের প্রভোস্ট ড. জাহিদুর রহমান জানান, যে শিক্ষার্থী হলের ক্যান্টিন মান নিয়ে প্রশ্ন তুলে এর দায়িত্ব নিতে চেয়েছিলো সেটি ভিত্তিহীন। সে আমার সাথে কোন যোগাযোগ করেনি।

এ ঘটনায় শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবিরের ইন্ধন রয়েছে বলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিছু শিক্ষার্থী তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপুত্তলিকা দাহ করেন।

এ বিষয়ে জানতে আলমগীর কবিরের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



banner close
banner close