রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে এবার বাঁশ দিয়ে কলেজের সামনের দুই পাশের রাস্তা আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। তবে এই অবরোধে অ্যাম্বুলেন্স ও ইজতেমার মুসল্লিদের গাড়ি আটকাবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার বেলা ১২টার দিকে রাস্তা আটকে দেয় শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীরা বলেন, অ্যাম্বুলেন্স ও ইজতেমার মুসল্লিদের নিয়ে গাড়ি এলে আমরা ছেড়ে দেবো। আমরা রোগীদের ও মুসল্লিদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে দেবো না।
শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করার ফলে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত রাস্তার যান চলাচল সম্পন্ন বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের দাবির পক্ষে রাস্তায় অবস্থান নিয়ে ‘না’ ‘না’ স্লোগান দিতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন:





.jpg)


