শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৪ ২০:০৪

শেয়ার

এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা
ছবি: সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী বছরের ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

রুটিন অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এসএসসি শুরু হয়ে চলবে ১৮ মে পর্যন্ত। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১০ মে। ১৮ মে–এর মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।



banner close
banner close