মঙ্গলবার

৪ আগস্ট, ২০২৬ ২০ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
শিবির-ছাত্রদল কর্মসূচি ঘিরে বেরোবিতে ১৪৪ ধারা জারি হল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত আলিয়া মাদরাসা, সংঘর্ষে আহত কয়েকজন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার হাসপাতাল ও এক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি নিয়োগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট প্রধানমন্ত্রীকে কটূক্তি: এনসিপির বহিষ্কৃত নেতা তানভীরের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষ

বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি অর্ধেক কমানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪ ১৬:০৮

শেয়ার

বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি অর্ধেক কমানোর প্রস্তাব
ফাইল ছবি।

বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি অর্ধেক কমানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার পিএসসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করার প্রস্তাব করা হয়েছে, যা অনুমোদন পাওয়া গেলে পরবর্তী বিসিএসের মোখিক পরীক্ষা থেকে কার্যকর হবে।

আর বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব দিয়েছে পিএসসি। ৪৭তম বিসিএস থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে আবেদন ফি আগের মতো ৭০০ টাকা নির্ধারণ করা হয়। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ১০০ টাকা। তবে এর কয়েকঘণ্টা পর আবেদন ফি কমানোর ঘোষণা দেয় পিএসসি।

৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার ও নন-ক্যাডারের ২০১টি পদে নিয়োগ দেয়া হবে। ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে আবেদন, চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।



banner close
banner close