মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

সিঙ্গাইর উপজেলা সহকারী শিক্ষক সমাজের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪ ১৭:৪৯

শেয়ার

সিঙ্গাইর উপজেলা সহকারী শিক্ষক সমাজের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সিঙ্গাইর উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিঙ্গাইর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোঃ সারোয়ার হোসেন সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিনুর আল-আমীন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসাইন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সহ-সভাপতি আহসান উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

এ সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সিনিয়র সহ-সভাপতি মোহম্মদ মহসিন খান, আজানুর রহমান, উপদেষ্টা মোহাম্মদ আলী, ওবায়দুল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সামী, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন জনিসহ উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।