বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
রোহিঙ্গা শরণার্থীদের খাদ্যসহায়তায় তিন ক্যাটাগরির নতুন ব্যবস্থা চালু সাবেক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরানেই রয়েছেন: রাশিয়ার রাষ্ট্রদূত ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল সাবেক ডিআইজি মোজাম্মেলের অর্থে বেনজীরসহ ১০ জনের বিদেশে বিলাস জীবন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন জেনারেল মুবিন, চাকরি দিয়ে তাঁকে সিঙ্গাপুর পাঠিয়েছে ইউনাইটেড গ্রুপ সংবিধান মানলে সেদিন খালেদা জিয়া জেল থেকে বের হতে পারতেন না: হাসনাত ফয়সাল-আলমগীরকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চিঠি, সাড়া দেয়নি ভারত

অক্টোবরে হতে পারে এইচএসসির ফলাফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:০০

শেয়ার

অক্টোবরে হতে পারে এইচএসসির ফলাফল
প্রতীকী ছবি

ছাত্র জনতার আন্দোলনের কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। তবে এর আগেই কয়েকটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেসব বিষয়ের মূল্যায়ন করা হবে। আর পরীক্ষা না হওয়া বিষয়গুলোর ক্ষেত্রে এসএসসির ফলাফলের সাবজেক্ট ম্যাপিং করে চূড়ান্ত ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বুধবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে আগামী মাসের মধ্যেই ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসির নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে। অক্টোবর মাসেই এইচএসসির ফলাফল প্রকাশ করতে জোর প্রস্তুতি শুরু হয়েছে।’

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরও তিন দফায় পরীক্ষা স্থগিত করা হয়।



banner close
banner close