বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৩০

শেয়ার

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট

আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ২৫ দিন বন্ধ রাখা হবে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কাজের পরিকল্পনা করা হয়েছে।

চালু থাকবে দ্বিতীয় ইউনিট

বিবৃতিতে বলা হয়, রক্ষণাবেক্ষণের সময় বন্ধ থাকা ইউনিটে প্রয়োজনীয় পরিদর্শন, সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ কার্যক্রমের বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সম্মতি পাওয়া গেছে।

এদিকে একটি ইউনিট বন্ধ থাকলেও বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।