পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম আগামী রবিবার (১ নভেম্বর) শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ, রবিবার সকাল থেকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে।
ধাপে ধাপে বাস্তবায়ন হবে শ্রমিকদের ন্যায্য দাবি
আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিক নেতাদের বক্তব্য অনুযায়ী, তাদের দাবির বিষয়ে সরকারের করণীয় রয়েছে। আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, শিল্পকারখানা রক্ষার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবিও আদায় করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন পর্যায়ে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সক্ষম হয়েছে সরকার।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, রবিবার থেকে শ্রমিকদের কাঙ্ক্ষিত দাবি মঞ্জুর হবে।
আরও পড়ুন:







