মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪১ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ২৩:৪৫

শেয়ার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪১ বিলিয়ন ডলার
ছবি সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ বেড়ে হয়েছে ৩১ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এক সপ্তাহে রিজার্ভের পরিমাণ বেড়েছে

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

গত ১৫ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

এর আগে গত ১৪ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

গত ১১ অক্টোবর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩১ দশমিক ৪০ বিলিয়ন ডলার। ৮ অক্টোবর এই দুই হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল যথাক্রমে ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ও ৩১ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।

এ ছাড়া গত ৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ পদ্ধতিতে তা ৩১ দশমিক ৬০ বিলিয়ন ডলার।