চলতি অক্টোবরের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১২৯ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা ধরে হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রায় ১১ কোটি ডলার বা ৯ দশমিক ২ শতাংশ বেশি এসেছে।
অর্থবছরের প্রথম চার মাসের চিত্র
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৭৫ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৫৭ কোটি ৩০ লাখ ডলার। এ হিসাবে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৭০ শতাংশ।
মাসভিত্তিক রেমিট্যান্স
অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। পরের মাস আগস্টে এসেছে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার। সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসে মোট রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ বা ২ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।
আগের দুই অর্থবছরে
২০২৫-২৬ অর্থবছরে পুরো সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। তার আগের অর্থবছর ২০২৪-২৫-এ এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
আরও পড়ুন:







