বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ১৬:২৫

শেয়ার

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি
ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ-এর অডিটোরিয়ামে এ চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড ১৫ বছর এনসিটি পরিচালনা করবে। এ সময় টার্মিনাল ব্যবহারকারীদের কাছ থেকে মাশুলও আদায় করবে প্রতিষ্ঠানটি।

চুক্তির বিরোধিতায় বামপন্থি দলগুলোর অবস্থান

চুক্তি সইয়ের দিন দুপুরে এর বিরোধিতা করে ইনভেস্ট বাংলাদেশ-এর অডিটোরিয়ামের সামনে অবস্থান নেন কয়েকটি বামপন্থি রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ জাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, গণতান্ত্রিক ছাত্রজোট এবং গণতান্ত্রিক অধিকার কমিটি।

আগের সরকারের সময়ে শুরু, পরে গতি পায় ইজারা প্রক্রিয়া

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারার প্রক্রিয়া আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে এ প্রক্রিয়া গতি পায়। এর ধারাবাহিকতায় বর্তমান সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের কনসেশন চুক্তি সই হলো।