সেপ্টেম্বর মাসে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৩৪ হাজার ২১ কোটি ৮০ লাখ টাকার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ দাঁড়ায় ৩৪ হাজার কোটি টাকার বেশি।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে আসা ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স গত বছরের একই মাসের তুলনায় ৮ কোটি ডলার বেশি। গত বছরের সেপ্টেম্বরে দেশে এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরের রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসেও প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৮৫৯ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স আসে। আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
আরও পড়ুন:







