মধ্যপ্রাচ্যের প্রধান নৌপথগুলোতে জাহাজে হামলা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে বাড়ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে।
একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৯৫ সেন্ট বা ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৪৫ ডলারে বিক্রি হচ্ছে।
রয়টার্স বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, মে মাসের মাঝামাঝি সময়ের পর এই প্রথম দুটি বেঞ্চমার্কেই সপ্তাহের শেষভাগে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের উপরে অবস্থান করছে।
এর আগে বৃহস্পতিবারের লেনদেনে উভয় ধরনের তেলের দরই ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।
আরও পড়ুন:







