শুক্রবার

২১ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১১:৩৬

শেয়ার

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভূরাজনৈতিক সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কায় টানা দ্বিতীয় সপ্তাহের মতো চড়া পর্যায়ে রয়েছে তেলের দাম।

শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববাজার বিশ্লেষণ করে দেখা যায়, অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ কার্যদিবসে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআইয়ের দাম ৮ শতাংশেরও বেশি বেড়েছে। উভয় ধরনের অপরিশোধিত তেলের বাজারমূল্যই গত ২৪ জুলাইয়ের পর বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম এক লাফে ২ শতাংশের বেশি বেড়েছিল।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক অনিশ্চয়তা দ্রুত নিরসন না হলে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম আরও কিছুদিন চড়া থাকতে পারে। এর প্রভাব বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের ওপরও পড়তে পারে।



banner close
banner close