বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

আগস্টের ১১ দিনে প্রবাসী আয় ১৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৮:২৭

শেয়ার

আগস্টের ১১ দিনে প্রবাসী আয় ১৭ হাজার কোটি টাকা
ছবি সংগৃহীত

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ১১ দিনে দেশে ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ৮৪ কোটি ৭০ লাখ টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন খানের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার দেশে প্রবাসী আয় এসেছে এক হাজার ৫৬২ কোটি ১০ লাখ টাকা।

গত বছরের আগস্টের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৫ দশমিক ৬০ শতাংশ।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪২৪ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৩৪৩ কোটি ২০ লাখ ডলার।

অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৮০ শতাংশ।



banner close
banner close