মঙ্গলবার

১১ আগস্ট, ২০২৬ ২৭ শ্রাবণ, ১৪৩৩

৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ০৮:৫৮

শেয়ার

৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ডলার
ছবি সংগৃহীত

চলতি আগস্ট মাসের প্রথম ৯ দিনে দেশে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে ১২ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের আগস্টের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৭ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স বেড়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৪০০ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৩১৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৬ দশমিক ৯০ শতাংশ।

এর আগে গত জুলাই মাসে দেশে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে ৫৩ লাখ ২০ হাজার ডলার এসেছে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ডলার বা ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। কোনো নির্দিষ্ট অর্থবছরে এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।



banner close
banner close