বৃহস্পতিবার

৩০ জুলাই, ২০২৬ ১৫ শ্রাবণ, ১৪৩৩

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ২০:২০

শেয়ার

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
ছবি সংগৃহীত

সরকার আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে আগস্ট মাসজুড়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ৩০ জুন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। সে সময়ও সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু রয়েছে। এ পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়।



banner close
banner close