শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকা আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন।
বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মধ্যে জব্দ করা হয়েছে ৫৭ হাজার কোটি টাকা। বাকি ১৯ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ করা হয়েছে।
বিএফআইইউ প্রধান বলেন, দেশ থেকে যে সম্পদ চুরি হয়ে গেছে, তা উদ্ধারের চেষ্টা চলছে। এ বছরের শেষে সম্পদ উদ্ধারের বিষয়ে সুখবর দিতে পারব।
সংস্থাটি বলেছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও সম্পদের তথ্য সামনে আসতে পারে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
তবে বিএফআইইউ এখনো জব্দ হওয়া সম্পদের বিস্তারিত তালিকা, সংশ্লিষ্ট শিল্প গ্রুপগুলোর নাম কিংবা কোন কোন দেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে- সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
আরও পড়ুন:








