সরকার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাপে ৩৫৭ টাকা কমিয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করা হয়।
এর আগে, গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।
নতুন মূল্য ঘোষণার ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের নির্ধারিত মূল্যের তুলনায় ৩৫৭ টাকা কমল।
আরও পড়ুন:








