তীব্র অর্থসংকটের মুখে স্থবির হয়ে পড়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কার্যক্রম। সরকারি বরাদ্দ বা তহবিল না থাকায় গত দুই মাস ধরে প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী কোনো বেতন পাচ্ছেন না।
ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর এবং সাধারণ সম্পাদক সামসি আরা জামান গণমাধ্যমকে এই চরম অর্থনৈতিক সংকটের বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ ফেব্রুয়ারি মাসের বেতন, মার্চ মাসে পরিশোধের পর থেকে নতুন কোনো বরাদ্দ আসেনি।
কর্মচারীদের মানবিক দিক বিবেচনা করে সিইও কামাল আকবর তাঁর নিজস্ব পেনশনের টাকা থেকে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ ধার হিসেবে দিলেও কোনো বোনাস বা নিয়মিত বেতন দেয়া সম্ভব হয়নি।
তহবিল সংকটের কারণে কর্মকর্তা-কর্মচারীদের মানবেতর জীবনযাপনের পাশাপাশি জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের চিকিৎসা ও অনুদান প্রক্রিয়াও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন:








