বুধবার

৮ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরত: ২১ মাসের ধাপে ধাপে উত্তোলন স্কিম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১৯:৩১

আপডেট: ৭ এপ্রিল, ২০২৬ ১৯:৩৮

শেয়ার

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরত: ২১ মাসের ধাপে ধাপে উত্তোলন স্কিম ঘোষণা
ছবি সংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে ২১ মাস মেয়াদি একটি বিশেষ স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক।

ব্রিফিংয়ে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। নতুন স্কিম অনুযায়ী, আমানতকারীরা প্রথম দিন থেকেই সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এরপর প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে উত্তোলনের সুযোগ থাকবে। এভাবে সর্বোচ্চ ২১ মাসের মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ অর্থ উত্তোলন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, এ সুবিধা শুধু সঞ্চয়ী বা চলতি হিসাবের জন্য নয়; ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও ডিপিএসসহ বিভিন্ন ধরনের আমানতের ক্ষেত্রেও প্রযোজ্য। যেসব এফডিআর বা ডিপিএস মেয়াদপূর্তিতে পৌঁছাবে, সেগুলো থেকে প্রাথমিকভাবে এক লাখ টাকা উত্তোলন করা যাবে। অবশিষ্ট অর্থ নির্ধারিত সময় অনুযায়ী নবায়ন করতে হবে। নবায়নের সময় আমানতকারীরা মুনাফা উত্তোলনের সুযোগ পাবেন, তবে মূল অর্থ অপরিবর্তিত থাকবে।

এদিকে, গুরুতর অসুস্থ বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমানতকারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। কিডনি রোগীসহ জটিল রোগে চিকিৎসাধীন ব্যক্তিরা প্রয়োজনীয় চিকিৎসা ব্যয়ের জন্য সীমাহীন অর্থ উত্তোলন করতে পারবেন, তবে এ ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

এছাড়া অন্যান্য অসুস্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের প্রশাসক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের অনুমোদন দিতে পারবেন। এর বেশি অর্থ প্রয়োজন হলে সংশ্লিষ্ট শাখার মাধ্যমে আবেদন করে বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদন নেওয়ার সুযোগ থাকবে।



banner close
banner close