মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে চারটি জ্বালানিবাহী জাহাজ অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬ ১২:০০

শেয়ার

চট্টগ্রাম বন্দরে চারটি জ্বালানিবাহী জাহাজ অবস্থান
ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েলসহ চারটি জাহাজ অবস্থান করছে, যা দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে। বন্দরের জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর সূত্র জানায়, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জাহাজ আসছে। এর মধ্যে এলপিজিবাহী গ্যাস চ্যালেঞ্জার ৩১ মার্চ ভাটিয়ারীতে নোঙর করেছে। মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল আনা শান গ্যাং ফা শিয়ান ‘ডিওজে-৬’ জেটিতে অবস্থান করছে। নাইজেরিয়া থেকে এলএনজি আনা কুল ভয়েজার এবং চীন থেকে এলপিজি আনা গ্যাস জার্নি ৫ এপ্রিল বন্দরে ভিড়েছে।

বন্দর কর্মকর্তা জানান, দেশের বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহ সচল রাখতে এসব জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস করা হচ্ছে। প্রত্যাশা করা হচ্ছে নির্ধারিত সময়ে সব জাহাজের খালাস সম্পন্ন হবে, যা দেশের জ্বালানি সংকটে স্বস্তি ফিরিয়ে দেবে।