ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সংস্থাটির ঘোষণায় এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি ১২ কেজি সিলিন্ডারে ৩৮৭ টাকা বৃদ্ধি পেয়েছে। এর আগে মার্চ মাসে এই সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল।
একই সঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা থেকে বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন:








