সোমবার

৩০ মার্চ, ২০২৬ ১৫ চৈত্র, ১৪৩২

রেমিট্যান্সে এক মাসের সর্বোচ্চ রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ২২:৫৭

শেয়ার

রেমিট্যান্সে এক মাসের সর্বোচ্চ রেকর্ড
ছবি সংগৃহীত

চলতি মার্চের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা এক মাসে সর্বোচ্চ। তথ্যটি রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন।

তিনি জানান, এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স আসতে মার্চে এসেছে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে প্রবাসী অর্থ এসেছে ২,৫৭৮ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি।

অপর দিকে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩,০৩২ কোটি ৮০ লাখ ডলার, যা নির্দিষ্ট কোনো অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।



banner close
banner close