শনিবার

২৮ মার্চ, ২০২৬ ১৪ চৈত্র, ১৪৩২

তিন মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১১:৫১

শেয়ার

তিন মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার
ছবি সংগৃহীত

বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে বিদেশি ঋণের পরিমাণ তিন মাসে প্রায় ১৩০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের শেষে পুঞ্জীভূত বিদেশি ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১৩ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

গত বছরের সেপ্টেম্বরে এই পরিমাণ ছিল প্রায় ১১২ দশমিক ২২ বিলিয়ন ডলার। অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত বিদেশি ঋণের পরিমাণ ছিল ১১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, যা দেখায় সেপ্টেম্বরে ঋণ সাময়িকভাবে কমলেও ডিসেম্বরে পুনরায় বৃদ্ধি পেয়েছে।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি ও বেসরকারি দুই খাতেই বিদেশি ঋণ গ্রহণ বেড়েছে। সরকারি খাতে ঋণ বেড়েছে এক শতাংশের কিছু কম, যা সমগ্র ঋণের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।



banner close
banner close