আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এদিন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁর প্রথম বাজেট পেশ করবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট উপস্থাপন সম্ভব হচ্ছে না। কোরবানির ঈদের ছুটি থাকায় সময়সূচিতে পরিবর্তন এনে দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারকে বাজেট উপস্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে।
এখনও প্রস্তাবিত বাজেটের আকার সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বাজেটের আকার ও কাঠামো চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত বছর জাতীয় সংসদের অধিবেশন না থাকায় ২ জুন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়। সে সময় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।
আরও পড়ুন:








