লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরাইলি সামরিক অবস্থান লক্ষ্য করে দুটি পৃথক হামলা চালানোর দাবি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ইসরাইলের আক্রে শহরের পূর্বদিকে অবস্থিত তজরিফিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
এ ছাড়া স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে লেবানন সীমান্তবর্তী শহর কফারকেলার কাছে ফাতিমা গেট ক্রসিংয়ের নিকটে অবস্থানরত ইসরাইলি সামরিক যানবাহনের ওপর রকেট হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলের সামরিক হামলার জবাব হিসেবে এসব আক্রমণ চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:








