বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানি করবে না সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৭

শেয়ার

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানি করবে না সৌদি আরব
ছবি: সংগৃহীত

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৪০টি দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চমাত্রার বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সর্বশেষ তালিকায় বাংলাদেশ, আফগানিস্তান, জার্মানি, ইরান, চীন, ভারত, যুক্তরাজ্য, মিশর, জাপানসহ মোট ৪০টি দেশ রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, কানাডা ও মালয়েশিয়াসহ ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে আংশিক আমদানিও স্থগিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী নিষিদ্ধ দেশের তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে। তবে তাপপ্রক্রিয়াজাত মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্য নির্ধারিত স্বাস্থ্যমান পূরণ করলে আমদানি করা যাবে। এজন্য অনুমোদিত প্রতিষ্ঠানের সরকারি স্বাস্থ্য সনদ বাধ্যতামূলক।

সৌদি কর্তৃপক্ষ বলছে, প্রয়োজন হলে ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে নিষেধাজ্ঞা শিথিল বা বাড়ানো হতে পারে।