রবিবার

১৫ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

রেমিট্যান্সে অবদান রাখছেন মৃত প্রবাসীরাও; ১১ মাসে এসেছে ৯০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬ ১৩:১১

শেয়ার

রেমিট্যান্সে অবদান রাখছেন মৃত প্রবাসীরাও; ১১ মাসে এসেছে ৯০ কোটি টাকা
ছবি: সংগৃহীত

কেবল জীবিত নয়, মৃত প্রবাসীরাও দেশের রেমিট্যান্স প্রবাহে বড় ভূমিকা রাখছেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, ১১ মাসে মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাবদ রেমিট্যান্স এসেছে প্রায় ৯০ কোটি টাকা। গেল অর্থবছরেও ৯৫ কোটি টাকা এসেছে এই খাতে। তবে পাওয়ার অব অ্যাটর্নি নির্বাচনে ভুল হলে ক্ষতিপূরণের টাকা আদায়ে বিপাকে পড়তে হয় স্বজনদের। প্রতারণার ফাঁদেও পড়ার আশঙ্কা থাকে পরিবারের।

পুরান ঢাকার মোহাম্মদ ফারুক ২০২৩ সালে যান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। সেলাই কারখানায় কাজ করে প্রতিমাসে পরিবারে পাঠাতেন ১৫ হাজার টাকা। গত বছর জুলাইয়ে কর্মস্থলে আকস্মিক মৃত্যুতে একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে ফেলে পরিবার। পরে মাস্কাট দূতাবাসের সহায়তায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে আসে তার ক্ষতিপূরণের টাকা। বিদেশ যাবার আগে বীমা করা থাকায় সেখানও পান টাকা। স্বল্প আয়ের এই প্রবাসীর মৃত্যুর পর ক্ষতিপূরণ পেয়ে স্ত্রী সুফিয়া এখন বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের চিকিৎসার ভরসা পেয়েছেন।

বিভিন্ন দেশে ক্ষতিপূরণ আদায় ও প্রবাসীদের মামলা নিষ্পত্তির লক্ষ্যে আইনি পরিসেবা চালু আছে। চুক্তিভিত্তিক আইনজীবী রয়েছেন ১১ টি মিশনে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন রয়েছে আলোচনার তালিকায়। তবে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে মিশনগুলোতে এই পদে আরও লোকবল বাড়ানোর কথা বলছেন অভিবাসন সংশ্লিষ্টরা।

গত অর্থবছরেও মৃত প্রবাসীদের ক্ষতিপূরণের অর্থ বাবদ দেশে এসেছে প্রায় ৯৫ কোটি টাকার রেমিট্যান্স।



banner close
banner close