বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

রবিবার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি: কৃষি মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ২১:০৬

আপডেট: ৬ ডিসেম্বর, ২০২৫ ২১:০৯

শেয়ার

রবিবার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি: কৃষি মন্ত্রণালয়ে
সংগৃহীত ছবি

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রবিবার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের আমদানির অনুমোদন দেয়া হবে।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত যেসব আমদানিকারক রফতানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।



banner close
banner close