বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

খোলা বাজারে পেঁয়াজের কেজি ১৪০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১৩:১৮

শেয়ার

খোলা বাজারে পেঁয়াজের কেজি ১৪০
ছবি: সংগৃহীত

হঠাৎই বাড়তি পেঁয়াজের দাম। মৌসুমের শুরুতে পেঁয়াজের দাম অনেকেটাই বেড়েছে, বলছেন ক্রেতারা। গেলো সপ্তাহের দুই-তিন দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০-৩০ টাকা পর্যন্ত। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে দেড়শ টাকা পর্যন্ত।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও পেঁয়াজের ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, সরবরাহ সংকটের কারণেই পুরোনো পেঁয়াজের দাম চড়া। নতুন পেঁয়াজ কেবল আসতে শুরু করেছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মুড়িকাটা নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে। যদিও সেটা পরিমাণে খুব অল্প। আর পাতাসহ পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়।

অন্যদিকে, বাজারে কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। সরবরাহ বাড়তে থাকায় শীতের সবজির দাম কম বলছেন বিক্রেতারা।



banner close
banner close