রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ

বাণিজ্য উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ১৭:৩১

শেয়ার

বাণিজ্য উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বৈঠক করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, ‘নেপালে ১১টি জুটমিল রয়েছে। নেপালের জুট মিলগুলো তাদের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে কাঁচাপাট আমদানির উপর নির্ভরশীল। সম্প্রতি বাংলাদেশ হতে কাঁচাপাট রপ্তানি বন্ধ করায় মিলগুলো কিছুটা সমস্যায় পড়েছে।’

এ সময় তিনি বাংলাদেশ থেকে কাঁচাপাট রপ্তানি করার অনুমতি শিথিল করার আনুষ্ঠানিক অনুরোধ জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের পাট পণ্য ও কাঁচাপাটের চাহিদা রয়েছে। কাঁচাপাট রপ্তানি না করে বাংলাদেশ আধা-প্রক্রিয়াজাত পাটপণ্য রপ্তানি করতে চায়।’

তিনি বলেন, বাংলাদেশ উচ্চমানের ও পরিবেশবান্ধব সেমি-ফিনিশড পাটপণ্য উৎপাদন করছে। নেপাল এই পণ্যগুলো আমদানি করলে দুই দেশের বাণিজ্য ভলিউম বাড়বে এবং উভয় দেশই লাভবান হবে।