বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
রোহিঙ্গা শরণার্থীদের খাদ্যসহায়তায় তিন ক্যাটাগরির নতুন ব্যবস্থা চালু সাবেক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরানেই রয়েছেন: রাশিয়ার রাষ্ট্রদূত ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল সাবেক ডিআইজি মোজাম্মেলের অর্থে বেনজীরসহ ১০ জনের বিদেশে বিলাস জীবন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন জেনারেল মুবিন, চাকরি দিয়ে তাঁকে সিঙ্গাপুর পাঠিয়েছে ইউনাইটেড গ্রুপ সংবিধান মানলে সেদিন খালেদা জিয়া জেল থেকে বের হতে পারতেন না: হাসনাত ফয়সাল-আলমগীরকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চিঠি, সাড়া দেয়নি ভারত

ইতিহাসের সর্বোচ্চ দামে আজ থেকে বিক্রি হবে সোনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১৬:০৯

শেয়ার

ইতিহাসের সর্বোচ্চ দামে আজ থেকে বিক্রি হবে সোনা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে ফের রেকর্ড গড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে ২ লাখ ১৩ হাজার ৭১৯ নির্ধারণ করা ছিল। দেশের ইতিহাসে সোনার এটাই সর্বোচ্চ দাম।

মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ দাম নির্ধারণের তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা ছিল।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৮০ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৩ হাজার ৫৬ টাকায় বিক্রি হবে।



banner close
banner close