মঙ্গলবার

৭ জুলাই, ২০২৬ ২৩ আষাঢ়, ১৪৩৩

বেনাপোল স্থলবন্দরে পাঁচ দিন পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ১৭:৪১

শেয়ার

বেনাপোল স্থলবন্দরে পাঁচ দিন পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

দুর্গাপূজার ছুটি উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত চলে কার্যক্রম। এদিন ভারত থেকে ৯৯ ট্রাক পণ্য আমদানি ও ৩২ ট্রাক রপ্তানি হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি-রপ্তানি চালু হলেও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বন্দর ও কাস্টমসে তেমন কাজ হয়নি। তবে আগামীকাল রোববার বন্দর ও কাস্টমসে পূর্ণাঙ্গ কাজ শুরু হবে। অন্যান্য দিনের মতো ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে। রবিবার থেকে পূর্ণাঙ্গ কর্মচঞ্চল্যতা ফিরে আসবে বন্দরে।

পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্টাচার্য রাজা বলেন, দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে শুক্রবার ভারতে সরকারি ছুটি ছিল। শুক্রবার পূজা শেষ হওয়ায় শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ছুটি শেষে প্রথম অফিস হওয়ায় কার্যক্রম একটু কম হচ্ছে। তবে আগামীকাল ঠিক হয়ে যাবে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আব্দুল আজিজ খাঁন বলেন, রবিবার সকাল থেকে বন্দরে পণ্য লোড আনলোড কার্যক্রম পুরোদমে শুরু হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা শেষে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। আগামীকাল রোববার থেকে আগে মতো সব কার্যক্রম চালু হবে।



banner close
banner close