রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

অর্থ উপদেষ্টার সঙ্গে ঐক্য পরিষদের বৈঠক বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৭:৩২

শেয়ার

অর্থ উপদেষ্টার সঙ্গে ঐক্য পরিষদের বৈঠক বাতিল
ছবি : সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের নির্ধারিত বৈঠকটি হচ্ছে না। চলমান অচলাবস্থা নিরসনের উপায় খুঁজতে আজ বিকেল ৪টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৈঠক বাতিল হওয়ার বিষয়টি অর্থ মন্ত্রণালয় ও এনবিআর ঐক্য পরিষদ সূত্রে জানা গেছে।

রোববার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব শফিউল বাসার বাদল এ বিষয়ে বলেন, আমাদের অর্থ উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল। এজন্য আমরা মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করি। আমাদের একটা প্রতিনিধি দল বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন, কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত না করলে তিনি আলোচনায় বসবেন না। আমরাও কর্মসূচি স্থগিত করে আলোচনায় বসব না।

তিনি বলেন, ‘আবার ষড়যন্ত্রের মধ্যে পড়তে চাই না। কর্মসূচি চলমান অবস্থায় আমাদের সঙ্গে আলোচনা করতে হবে।’

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অর্থমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘অর্থ উপদেষ্টা এমন কোনো শিডিউল দেননি। বৈঠকের বিষয়টি আমরা জানি না।’



banner close
banner close