রবিবার

২২ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের সংক্ষিপ্ত মিছিল, শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জামিনে মুক্তি পেয়ে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা ঘুষের অভিযোগে এসআই আলমগীর হোসেন প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্ত মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজে জ্বালানি খালাস কাতারের জলসীমায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, পরিবারকে সহায়তা দেবে সরকার: রেল প্রতিমন্ত্রী

টাস্কফোর্সে দুই উপদেষ্টা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৫ ১১:২৮

শেয়ার

টাস্কফোর্সে দুই উপদেষ্টা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি

অর্থপাচার ও লোপাট অনুসন্ধানে গঠিত টাস্কফোর্সের কার্যক্রম আরো গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকে দুটি উপদেষ্টা পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত সনদ পরীক্ষায় উত্তীর্ণ হলে আর্থিক পুরস্কার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সভা সূত্রে জানা গেছে, নতুন দুটি পদ হচ্ছে—‘অ্যাডভাইজার টু দ্য গভর্নর অ্যান্ড অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’ এবং ‘অ্যাডভাইজার টু দ্য গভর্নর অ্যান্ড টাস্কফোর্স’। এ পদগুলো অস্থায়ী ভিত্তিতে তৈরি করা হচ্ছে এবং খুব শিগগিরই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, উপদেষ্টা নিয়োগের মাধ্যমে টাস্কফোর্সের কাজ আরো গতিশীল ও ফলপ্রসূ হবে।

এ ছাড়া ব্যাংকিং পেশাজীবীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পেশাগত সনদ পরীক্ষায় (প্রফেশনাল এক্সাম) উত্তীর্ণ কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়ানোর প্রস্তাবও সভায় গৃহীত হয়েছে।

বোর্ড সভায় আলোচিত অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল ব্যাংক রেজুলেশন ফান্ডের কাঠামো নির্ধারণ, অর্থায়ন ও ব্যবহারবিধি।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অবসরের সময় প্রদেয় উপহারের বরাদ্দ বৃদ্ধি, পদবির কিছু পরিবর্তন এবং বর্ধিত চিকিৎসা সুবিধার আওতায় বিল পুনর্ভরণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।



banner close
banner close