রবিবার

২২ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত, আহত শতাধিক ইরানের দাবি: হামলায় দুইশতাধিক হতাহত, ইসরায়েলের অস্বীকৃতি ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুরে যাত্রীর চাপ, বাড়তি কোচেও সামাল দিতে হিমশিম হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইরানে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে, বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি পাল্টা সতর্কতা ইরানের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিবাসী আবেদন ফি নিয়ে এক বিলিয়ন ডলার জালিয়াতির অভিযোগ পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদ মেলায় কনসার্টের চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাকে গণপিটুনি কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিবার পাবে ২৫ হাজার টাকা করে

মহার্ঘ ভাতা চালুর কথা ভাবছে সরকার: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মে, ২০২৫ ১৬:১৬

শেয়ার

মহার্ঘ ভাতা চালুর কথা ভাবছে সরকার: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

আগামী অর্থবছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া যায় কি না, সে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আসছে অর্থ বছরে (২০২৫-২৬) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে কি না তা বিশেষভাবে বিবেচনা করছে সরকার। এ বিষয়ে একটি কমিটি কাজ করছে। হয়তো একটু সময় লাগবে কিন্তু হওয়ার সম্ভাবনা মোটামুটি। সরকার কখন থেকে দিতে পারবে, কত দিতে পারবে এর জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, আজকের বৈঠকে এলএনজিসহ কয়েকটি পণ্য তাড়াতাড়ি আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে, চলতি বছরের ৯ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান জানান, সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এটি শিগগিরই বাস্তবায়ন হবে।

তবে এ ঘোষণা নিয়ে জনমাধ্যমে আলোচনা ও সমালোচনার পর, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়- সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং আপাতত মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না। এক পর্যায়ে ২৮ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া বা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা।



banner close
banner close