রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ২৭৩

২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে দুই কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫ ১১:৪৯

শেয়ার

২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে দুই কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে বাড়ছে টোল আদায়ের পরিমাণ।

২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে দুই কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এর বিপরীতে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে।

বুধবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব অংশে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা এবং সিরাজগঞ্জ সেতু পশ্চিম অংশে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।’

আহসানুল কবীর পাভেল আরও বলেন, ‘মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে।’