রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ২৭৩

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৫ ১১:৪৩

শেয়ার

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে এক লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে সোনার এত দাম আগে আর হয়নি। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস।

এতদিন দেশের বাজারে ভালোমানের এক ভরি সোনার দাম সর্বোচ্চ ছিলো ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত এ দামে সোনা বিক্রি হয়। এখন সেই রেকর্ড ভেঙে সোনার দাম নতুন উচ্চতায় উঠলো।

এদিকে গত ১৭ মার্চ আর এক দফা সোনার দাম বাড়ানো হয়। সে সময় ভালোমানের এক ভরি সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়। দুইদিনের মাথায় এখন আবার দাম বাড়ানো হলো। এতে দুইদফায় ভালোমানের এক ভরি সোনার দাম বাড়লো ৪ হাজার ৮৩ টাকা।

মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।