রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ২৭৩

তেল, ডাল, আটা-ময়দাসহ অনেক পণ্যের ভ্যাট প্রত্যাহার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৫ ২০:২০

শেয়ার

তেল, ডাল, আটা-ময়দাসহ অনেক পণ্যের ভ্যাট প্রত্যাহার
ছবি: সংগৃহীত

তেল, ডাল, আটা-ময়দাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত উৎপাদন পর্যায়ে রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল ও কেনোলা অয়েলের ওপর ভ্যাট অব্যাহতি থাকবে। তবে সরিষার তেলের ক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

দেশে উৎপাদিত যেসব পণ্যের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে সেগুলো হলো- বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল, ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্য।

এছাড়া শর্ত সাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। তবে আমদানি করে নিজেরাই ভোক্তার কাছে বিক্রি করে এমন প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না। এসব পণ্যে ভ্যাট অব্যাহতি সুবিধা পেতে কিছু বিধিবিধান মানতে হবে। যেমন ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সব ধরনের রেজিস্ট্রার সংরক্ষণ, মাসিক ভ্যাট রিটার্ন দাখিল ইত্যাদি করতে হবে।

উল্লেখ্য গত জানুয়ারি মাসে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক বসায় এনবিআর। পরে ব্যাপক সমালোচনার মুখে প্রায় এক ডজন পণ্যের ওপর ভ্যাট অব্যাহতি ও ভ্যাট কমানোর সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।