রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ২৭৩

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য ছাড়ালো এক বিলিয়ন মার্কিন ডলার  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:১৪

শেয়ার

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য ছাড়ালো এক বিলিয়ন মার্কিন ডলার  
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলার বা ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এ ছাড়া উভয় দেশই আরও বেশ কিছু পণ্যের বাণিজ্যে আগ্রহী এবং এই কারণে বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হুসাইন খান রাজধানী ইসলামাবাদে দেশটির সংবাদমাধ্যম দ্যা নিউজ ইন্টারন্যাশনাল-এর সাথে কথা বলার সময় একথা জানান। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

দ্যা নিউজ ইন্টারন্যাশনাল বলছে, হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হুসাইন খান রোববার দেশটির পাঞ্জাব প্রদেশের কাসুর ও ফয়সালাবাদ সফর করেন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে দেখা করেন। সেখানে তিনি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও ত্বরান্বিত করার বিষয়ে তাদের সঙ্গে বিস্তর আলোচনা করেন।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের এই হাইকমিশনার পাঞ্জাবের এই দুই শহরে তার সফরকে ফলপ্রসূ ও লাভজনক বলে অভিহিত করেন। ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইকবাল হুসাইন গত মাসে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন এবং হাসিনা পরবর্তী সময়ে তিনিই পাকিস্তানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত।

হাইকমিশনার ইকবাল হুসাইন খান বলেন, ‘বাংলাদেশে পাকিস্তানের অনেক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং পাকিস্তান বাংলাদেশের অনেক পণ্যের জন্য একটি লাভজনক বাজার।’

তিনি বলেন, ‘এটা সন্তোষজনক যে, পনেরো বছরেরও বেশি সময় পর দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। পাকিস্তানের তুলা, চিনি, চাল, পোশাক, বিশেষ করে লেডিস ড্রেস, ফল বিশেষ করে আমের প্রচুর চাহিদা বাংলাদেশে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ আনারস, পাট, ওষুধ, পোশাক পাকিস্তানে রফতানি করতে পারে।’

হাইকমিশনার বলেন, ‘দুই দেশের মধ্যে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির সীমা হলো আকাশ। ইতোমধ্যেই পাকিস্তান তার ন্যাশনাল ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশে ২৬ হাজার মেট্রিক টন চালের প্রথম চালান রফতানি করেছে। ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান, টিসিপির মাধ্যমে মোট ৫০ হাজার মেট্রিক টন চাল রফতানি করা হবে। বাকি ২৪ হাজার মেট্রিক টন চাল রফতানি হবে আগামী মাসে।’

প্রসঙ্গত, ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। হাসিনার পতন ও দেশ ছেড়ে ভারতে পলায়নের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উষ্ণতা এবং বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে।