সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

আর্জেন্টিনা থেকে এলো ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:৩৭

শেয়ার

আর্জেন্টিনা থেকে এলো ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে আসা জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে এমভি ইন্ডিগো ওমেগা জাহাজটি চ্রিহস্পতিবাবন্দরে পৌঁছেছে।’

জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার গম খালাসের কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।