রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ২২:১৪

শেয়ার

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেনকে ব্যাংকটির নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগের পরিচালক জবদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

পাশাপাশি আরিফ হোসেন খানকে সার্বিক সহযোগিতা করার জন্য ব্যাংকিং প্রবিধি এবং নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালক সাঈদা খানমকে সহকারী মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন মুখপাত্র আরিফ হোসেন ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসাবে যোগদান করেন। শিক্ষাজীবনে তিনি মোহাম্মদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক এবং একই বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে নিউপোর্ট বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হন ব্যাংকটির নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। তিনি প্রায় সাড়ে চার মাস ধরে মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন।