রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ২৭৩

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৫৫

শেয়ার

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ফাইল ছবি

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবে থাকা ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের নামে দুদকের মামলা রয়েছে। মামলায় ১৫টি ব্যাংক অ্যাকাউন্টের ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা একান্ত অবশ্যক।

গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে কামরুলকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

ঢাকা বারের আইনজীবী, এক সময়ের পিপি কামরুল ২০০৮ সালে প্রথম ঢাকার কেরানীগঞ্জ থেকে সংসদ সদস্য হওয়ার পর আওয়ামী লীগের সরকারে আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তখন তার বিরুদ্ধে ঢাকার আদালত নিয়ন্ত্রণের অভিযোগ ছিল।

পরে ২০১৪ সালের সরকারে কামরুল খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরপর মন্ত্রিত্ব না পেলেও ২০১৮ এবং এই বছরের ৭ জানুয়ারির নির্বাচনেও এমপি হন তিনি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতেও তার স্থান হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আড়াই মাস পর ঢাকার উত্তরা থেকে কামরুলকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।