বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফেব্রুয়ারির জন্য বিইআরসি নির্ধারিত এলপিজির দাম জানা যাবে বিকেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:৪৩

শেয়ার

ফেব্রুয়ারির জন্য বিইআরসি নির্ধারিত এলপিজির দাম জানা যাবে বিকেলে
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, এলপিজির দাম রোববার ঘোষণা করা হবে। পাশাপাশি এদিন ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৫ মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।’

জানুয়ারি মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম।