রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ২৭৩

শীর্ষ ১০০ স্টোর পুরস্কার জিতেছে মিনিসো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৫ ০৯:১৩

শেয়ার

শীর্ষ ১০০ স্টোর পুরস্কার জিতেছে মিনিসো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

চীনে অনুষ্ঠিত বার্ষিক গ্লোবাল ইভেন্টে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে মিনিসো বাংলাদেশ। এই ইভেন্টে মিনিসো বাংলাদেশের গুলশানের ২টি স্টোর বিশ্বব্যাপী সাড়ে সাত হাজারের বেশি স্টোরের মধ্যে শীর্ষ ১০০ স্টোরের একটি হিসেবে পুরস্কৃত হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিনিসো বাংলাদেশ তার দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে স্টোর, কর্পোরেট ও ওয়‍্যারহাউস জুড়ে সেরা সাংস্কৃতিক চর্চার জন্য।

পুরস্কারগুলো গ্রহণ করেন মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ রাঈদ চৌধুরী।

তিনি বলেন, ‘আমি গর্বিত যে আমার দেশের পতাকা ও পরিচয় এমন একটি বৈশ্বিক মঞ্চে উপস্থাপন করতে পেরেছি। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি এবং জয়ী হচ্ছি। এটাই বড় পুরস্কার এবং অনুপ্রেরণা।’

মিনিসো একটি লাইফস্টাইল ব্র্যান্ড। ১৬০০ এরও বেশি দেশে জনপ্রিয় হয়ে উঠেছে এটি। এই ব্র্যান্ড উচ্চমানসম্পন্ন পণ্য ও আধুনিক নান্দনিকতার মিশ্রণে সব বয়সের ক্রেতাদের আকর্ষণ করতে সক্ষম।