বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সাবেক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরানেই রয়েছেন: রাশিয়ার রাষ্ট্রদূত ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল সাবেক ডিআইজি মোজাম্মেলের অর্থে বেনজীরসহ ১০ জনের বিদেশে বিলাস জীবন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন জেনারেল মুবিন, চাকরি দিয়ে তাঁকে সিঙ্গাপুর পাঠিয়েছে ইউনাইটেড গ্রুপ সংবিধান মানলে সেদিন খালেদা জিয়া জেল থেকে বের হতে পারতেন না: হাসনাত ফয়সাল-আলমগীরকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চিঠি, সাড়া দেয়নি ভারত ‘জুলাই আদেশ’ আইন নয়, সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী

মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৫ ১৮:৩৮

শেয়ার

মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল
চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি গোল্ডেন স্টার। ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে থেকে জি টু জি ভিত্তিতে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি গোল্ডেন স্টার জাহাজ।

শুক্রবার খাদ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কিছুদিন আগে পাকিস্তান থেকে চাল আমদানি করার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুল খালেক ও টিসিপির চেয়ারম্যান সৈয়দ রাফিউ বশির শাহ নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

খাদ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, সরকারের ক্রয় কমিটির অনুমোদনের পর চাল আমদানির প্রক্রিয়া শুরু হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে ওই চাল দেশে আসতে শুরু করবে।

এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।



banner close
banner close