রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ২৭৩

সবজির বাজারে স্বস্তিতে ভোক্তারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৫ ১২:১০

শেয়ার

সবজির বাজারে স্বস্তিতে ভোক্তারা
সবজির বাজারে স্বস্তিতে ভোক্তারা

কোনো কোনো শাক-সবজির দাম ওঠানামা করলেও অনেকটাই সাধ্যের মধ্যে চলে এসেছে। দেশে উচ্চমূল্যস্ফীতির চাপে হাঁসফাস অবস্থা। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে কিছুটা স্বস্তি পাচ্ছেন ভোক্তারা। বাজারে শীতকালীন সবজির বাড়তি সরবরাহ স্বস্তি এনে দিয়েছে সাধারণ মানুষের মাঝে।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

সরেজমিনে কাচাঁ বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো ৫০ টাকা, মুলা ২০ টাকা, গাজর ৪০ টাকা, পেঁপে ৫০ টাকা, ফুলকপি ২০ টাকা, বাঁধা কপি ২০-৩০ টাকা, পেঁয়াজের কালি ১৫ টাকা আটি, চিচিঙ্গা ৪০, সিম প্রকার ভেদে ২০-৪০ টাকা, কাঁচা মিষ্টি কুমড়া মাঝাড়ি আকাড়ের প্রতি পিস ৪০ টাকা, কাঁচামরিচ কেজি ৪০-৬০ টাকা, লাউ আকার ভেদে প্রতি পিস ৩০-৪০, কালো বেগুন ৫০, লম্বা বেগুন ৪০, শালগম ২০, শশা ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া নতুন আলু ৩৫ টাকা, নতুন দেশি পিঁয়াজ ৫০ টাকা, ইন্ডিয়ান রসুন ২২০-২৪০ টাকা, দেশি আদা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিন মুরগির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার ১৯০-২০০ টাকা, সোনালি ৩৩০ টাকা, দেশি মুরগি ৫৫০ টাকা, লেয়ার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি ডজন সাদা ডিম ১২৫ টাকা, লাল ডিমের ডজন ১৩০ এবং হাঁসের ডিম ডজন ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এখন বাজার কিছুটা স্থিতিশীল আছে। সবজির সরবরাহ বেশি তাই দাম কম, ক্রেতাদের ভোগান্তি কিছুটা কমেছে। শাক-সবজির দাম এর চেয়ে কমা আর সম্ভব না।