রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ সৌদিতে হুথিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব বিএফআইইউ-এর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৫ ১১:১৯

শেয়ার

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব বিএফআইইউ-এর
ফাইল ছবি

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিএফআইইউ। এ নিয়ে কয়েক দফায় একশর মতো সাংবাদিকের তথ্য চাওয়া হলো। বুধবার সব ব্যাংকে এ-সংক্রান্ত চিঠি দিয়ে সাত দিনের মধ্যে তথ্য দিতে বলা হয়েছে।

বিএফআইইউ থেকে তথ্য চাওয়ার তালিকায় আছেন– ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন, এপির ব্যুরো চিফ জুলহাস আলম, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আলী আসিফ শাওন, ডেইলি পিপল লাইফের সম্পাদক আজিজুল হক ভূঁইয়া, বাসসের স্পোর্টস ইনচার্জ স্বপন বসু, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রাজীব ঘোষ ও স্টাফ রিপোর্টার তাহমিদা সাদেক জেসি, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার নীলাদ্রি শেখর কুণ্ডু, বাংলা টিভির সাংবাদিক নজরুল কবীর, গাজী টিভির বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, গ্রীন টিভির সাংবাদিক সাজু রহমান ও বাংলা ভিশনের সাবেক কর্মী আমিনুর রশীদ।

প্রত্যেকের হিসাব খোলার ফর্ম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীসহ বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।

তলব করা হিসাবগুলোতে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন কিংবা অর্থ পাচার বা অনিয়মের কোনো প্রমাণ মিললে এসব হিসাবের তথ্য দুর্নীতি দমন কমিশন, দুদক ও আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করতে দিয়ে থাকে বিএফআইইউ।