বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫ ১৭:৩৪

শেয়ার

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমক কমিশনের (দুদক) একটি বিশেষ টিম।

মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে দুদকের নোটিশের জবাব না দেয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।